বগুড়ায় অপহরণ মামলা সহ গ্রেফতার ৬
নাজিরুল ইসলাম, বগুড়া সংবাদদাতাঃ
বগুড়ায় দুঃস্থ মহিলা সংস্থা” (ডিএমএস) এনজিওর শাখা ব্যবস্থাপককে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে প্রাইভেটকার উদ্ধার সহ ২ জনকে গ্রেপ্তার করেছে শাজাহানপুর থানা পুলিশ। পৃথক ঘটনায় মাদক সেবরনত অবস্থায় জনতার হাতে আটককৃত ৪ জন আসামীকে আদালতে প্রেরণ করেন থানা পুলিশ।
জানাগেছে, সোমবার (৮ জুন) সকালে উপজেলার গোহাইল এলাকায় “দুঃস্থ মহিলা সংস্থা” (ডিএমএস) কার্যালয় থেকে শাখা ব্যবস্থাপক নান্নু মিয়াকে মারধর করে জোরপূর্বক অপহরণের ঘটনা ঘটে। উদ্ধারের পর ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, অপহরণকারীরা একটি প্রাইভেটকারে করে ভুক্তভোগী নান্নু মিয়াকে গাবতলী এলাকায় নিয়ে যায় এবং পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এসময় তাকে মারধরও করা হয়। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে তথ্য পেয়ে শাজাহানপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুত অভিযান চালায়। অভিযানের মাত্র দুই ঘণ্টার মধ্যেই গাবতলী থানা এলাকা থেকে অপহৃত নান্নু মিয়াকে উদ্ধার করা হয়। এসময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ দেলোয়ার হোসেন ও মোঃ সৌমিক সরকারকে গ্রেফতার করা হয়। তবে এ ঘটনায় জড়িত অপর দুইজন পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেন।
অপরদিকে, বগুড়ার শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া এলাকায় মাদক সেবনরত অবস্থায় জনতার হাতে আটককৃত ৪ যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন; মোঃ আপেল (১৯), পিতা- আব্দুর রাজ্জাক, মোঃ রিয়াদ(২১), পিতা-আব্দুল হাকীম, মোঃ রফিকুল ইসলাম(২২), পিতা- সাইফুল ইসলাম, মোঃ রাজু (৩২), পিতা-আব্দুর রউফ, সর্বসাং-বামুনিয়া মন্ডলপাড়া, থানা- শাজাহানপুর, জেলা-বগুড়া।
এ ঘটনায় থানা পুলিশ জানান, সোমবার ৮ জুন দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ইউনিয়নের বামুনিয়া মণ্ডলপাড়া এলাকায় সাবেক ইউপি সদস্য হাতেম আলীর খুঁটি কারখানার পেছনে কিছু যুবক মাদক সেবন করছে এমন খবর পেয়ে বামুনিয়া মণ্ডলপাড়ার সাধারণ জনতা ৪ যুবককে হাতেনাতে ধরে ফেলে। পরে জনতা থানা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার পূর্বক থানা হেফাজতে নেয়া হয়েছে।
এবিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল বলেন, গ্ৰেফতারকৃত আসামীদের বিরোধীদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে আদালতে প্রেরণ করা হয়েছে।

























