মুকসুদপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকাপের হেলপার নিহত হয়েছে। মঙ্গলবার ( ৯ জুন) সকাল সাড়ে ৭টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের সেবা গ্রীনলাইন ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় এই দূর্ঘটনা ঘটে৷
। নিহত মাসুদ রানা ফরিদপুর জেলার নগরকান্দা গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনায় ১ জন নিহতের ঘটনা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে গোপালগঞ্জ গামী মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১২-৬৯৯৬) বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ম- ১১২৭৬৯) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে কাভার্ড ভ্যানের হেলপার গুরুতর আহত অবস্থায় গাড়ির ভেতরে আটকে পড়ে। পরবর্তীতে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং কাভার্ড ভ্যানের ভিতর আটকে পড়া হেলপারকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার এস আই সোহেল জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছাই। যানবাহন দুটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

























