1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজে হামলা, এখনও নিখোঁজ শতাধিক নাবিক

প্রতিনিধির নাম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলীয় শহর গলের অদূরে ইরানি নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘আইরিস দিনা’ ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে সমুদ্রে তলিয়ে গেছে। স্থানীয় প্রতিরক্ষা সূত্রের বরাতে জানা গেছে, একটি বিদেশি সাবমেরিনের হামলায় জাহাজটি বিধ্বস্ত হয়েছে বলে প্রাথমিক রিপোর্টে দাবি করা হলেও শ্রীলঙ্কান নৌবাহিনী এখন পর্যন্ত বিষয়টিকে দুর্ঘটনা হিসেবেই দেখছে। এই ঘটনায় অন্তত ১০১ জন নাবিক নিখোঁজ রয়েছেন এবং আরও ৭৮ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

শ্রীলঙ্কার নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পাত জানিয়েছেন, বিপৎসংকেত পাওয়ার পরপরই নৌ ও বিমান বাহিনী যৌথ উদ্ধার অভিযান শুরু করে। তবে দুর্ঘটনস্থলে পৌঁছে জাহাজের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি, কেবল সমুদ্রের পানিতে তেলের স্তর ভাসতে দেখা গেছে। উদ্ধারকৃত নাবিকদের গলের কারাপিতিয়া টিচিং হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সমুদ্র থেকে বেশ কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে। নৌবাহিনী জানিয়েছে, জাহাজটি ঠিক কী কারণে ডুবেছে তা নিশ্চিত হতে কারিগরি তদন্ত শুরু করা হবে। তবে তারা বিদেশি সাবমেরিনের হামলার দাবিটি আপাতত নাকচ করে দিয়েছে।

আইরিস দিনা নামক এই মৌজ-ক্লাস ফ্রিগেটটি সম্প্রতি ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ‘মিলান ২০২৬’ বহুজাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছিল। গত শনিবার থেকে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে যে চরম উত্তেজনা বিরাজ করছে, তার মধ্যেই এই ঘটনা ঘটল। একদিকে তেহরান মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে, অন্যদিকে লঙ্কান জলসীমার বাইরে ইরানি যুদ্ধজাহাজের এই সলিল সমাধি ওই অঞ্চলে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

সূত্র: টিআরটি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ২০৫ বার পড়া হয়েছে

শ্রীলঙ্কা উপকূলে ইরানি যুদ্ধজাহাজে হামলা, এখনও নিখোঁজ শতাধিক নাবিক

আপডেট সময় : ০২:৩৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬