1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্গম পাহাড়ের অদম্য তরুণ জীবন বাবু চাকমার পাশে লক্ষ্মীছড়ি জোন

মো.সাইফুল ইসলাম খাগড়াছড়ি প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩

খাগড়াছড়ির দুর্গম লক্ষ্মীছড়ি উপজেলার দুল্যাতলী এলাকার মেধাবী তরুণ জীবন বাবু চাকমা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন। অদম্য ইচ্ছাশক্তি, অধ্যবসায় ও স্বপ্নপূরণের দৃঢ় প্রত্যয়ে তাঁর এই অর্জন এলাকায় আনন্দ ও অনুপ্রেরণার সৃষ্টি করেছে।

জীবন বাবু চাকমা দেঙ্গা চাকমার ছেলে। দুর্গম পাহাড়ি জনপদ থেকে উচ্চশিক্ষার এই সুযোগ অর্জন করায় লক্ষ্মীছড়ি জোন তাঁর সাফল্যের প্রশংসা করেছে। পাশাপাশি ভবিষ্যতে উচ্চশিক্ষার পথে তাঁর স্বপ্নপূরণে সর্বাত্মক সহযোগিতা ও পাশে থাকার আশ্বাস দিয়েছে জোন কর্তৃপক্ষ।

জীবন বাবুর এই সাফল্যকে আরও উৎসাহব্যঞ্জক করে তুলতে লক্ষ্মীছড়ি জোন কমান্ডার তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে জোন সদরে মতবিনিময় করেন। এ সময় তাঁকে শুভেচ্ছা জানানো হয় এবং উপহার প্রদান করা হয়।

মতবিনিময়কালে জোন কমান্ডার আশা প্রকাশ করেন, জীবন বাবু চাকমার এই অর্জন লক্ষ্মীছড়ি উপজেলার অন্যান্য শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে। তাঁর সাফল্য থেকে শিক্ষা নিয়ে দুর্গম এলাকার শিক্ষার্থীরাও উচ্চশিক্ষার স্বপ্ন দেখতে এবং তা বাস্তবায়নে এগিয়ে আসতে উৎসাহিত হবে।

জীবন বাবু চাকমার এই অর্জন প্রমাণ করে, দৃঢ় মনোবল ও অধ্যবসায় থাকলে দুর্গম পাহাড়ি জনপদ থেকেও উচ্চশিক্ষার স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়া সম্ভব। তাঁর আগামী দিনের পথচলা আরও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা স্থানীয়দের।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:২৮:০৯ অপরাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

দুর্গম পাহাড়ের অদম্য তরুণ জীবন বাবু চাকমার পাশে লক্ষ্মীছড়ি জোন

আপডেট সময় : ০১:২৮:০৯ অপরাহ্ণ, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬