আছুরীঘাটে ডাকাতের হামলায় মৃত্যুর সাথে পান্জা লড়তেছেন শ্রমিক নেতা তছলিম উদ্দিন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সি,এনজি,অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের রেজিঃ নং– (২৩৫৯) এর অন্তর্ভূক্ত বড়লেখা উপজেলার আজিমগন্জ বাজার CNG ষ্ট্যান্ড শাখার সাবেক সভাপতি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সুজানগর ইউনিয়ন শাখার সভাপতি তছলিম উদ্দিনকে প্রানে হত্যার উদ্দ্যেশে ডাকাত/সন্ত্রাসীরা আক্রমণ করে,গুরুতর ভাবে আহত করে মৃত্যু নিশ্চিত ভেবে রাস্তায় ফেলে চলে যায়।।
জানা যায় গতলাল (১৭ অক্টোবর) রাত- আনুমানিক ২.৩০ মিনিটের সময় পাশবর্তী উপজেলা কুলাউড়া থেকে সিএনজিতে গ্যাস ভরে বড়লেখা আসার পথে জুড়ী উপজেলার আছুরিঘাটে এই অমানবীক বর্বর সন্ত্রাসী হামলার শিকার হোন তিনি।
পরে স্থানীয়দের সহযোগীতায় প্রথমে তাকে জুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে সাথে সাথে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে দেন। ডাকাতেরা তছলিম উদ্দিনের একটি কান কেটে দেয়,এবং দেশীয় ধারালো অস্ত্র দিয়ে পিটের মাঝে বড় ধরনের একটা গর্ত করে দেয়।।
বর্তমানে উনি সিলেট এম,এ,জি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পান্জা লড়তেছেন।
তছলিম উদ্দিন উপজেলা সিএনজি রেজিঃ নং- ২৩৫৯ এর শ্রমিক ইউনিয়নের সর্বস্থরের শ্রমিকের পরিচিত এবং খুবই ভালো মনের একজন মানুষ। তিনি উপজেলার ০৯নং সুজানগর ইউনিয়নের আজিমগন্জ বাজার সিএনজি ষ্ট্যান্ডের প্রবীন শ্রমিক এবং উক্ত এলাকায় স্থায়ী বাসিন্দা।
জনাব,তসলিম উদ্দিনের উপর এমন ন্যাক্কার জনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপজেলার ২৩৫৯ এর অন্তর্ভূক্ত সকল ষ্ট্যান্ডের শ্রমিকবৃন্দরা।।
























