1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪

মোঃ শরীফ উদ্দিন, সুনামগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৮

সুনামগঞ্জের ধর্মপাশা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পাঁচটি জিআর (জেনারেল রেজিস্টার) ওয়ারেন্টের বিপরীতে চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৩০ মিনিট থেকে রাত ২টা ৩০ মিনিটের মধ্যে ধর্মপাশা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেনের নির্দেশনায় পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই শফিউল্লাহ, এসআই শরীফুল ইসলাম, এসআই মজিবুর রহমান, এসআই রফিকুল ইসলাম, এএসআই হানিফ ও এএসআই নুরুল আমীন খানসহ পুলিশের অন্যান্য সদস্য।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রাজনগর গ্রামের সোলেমান মিয়া (২০), মাটিকাটা গ্রামের মনিরুজ্জামান (৪৫), ধর্মপাশা গ্রামের শাহীন (২৮) এবং বাহুটিয়া কান্দা গ্রামের আলমগীর (৩৫)। তাঁদের সবার বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন জিআর মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অভিযান শেষে তাঁদের যথাযথ পুলিশি পাহারায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ধর্মপাশা থানা পুলিশ ১৯ অক্টোবর এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:০৫:৫৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

ধর্মপাশায় পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ৪

আপডেট সময় : ০৭:০৫:৫৮ পূর্বাহ্ণ, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬