নড়াইলের মির্জাপুরে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যাত্রা পালা অনুষ্ঠিত
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ফিরিয়ে আনতে নড়াইলে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী যাত্রা পালা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে সদর উপজেলার বিছালী ইউনিয়নের মির্জাপুর পূর্ব পাড়া সার্বজনীন দুর্গা মন্দির কমিটির আয়োজনে ও গ্রামবাসীর সহযোগিতায় মন্দির চত্বরে এই যাত্রা পালা অনুষ্ঠিত হয়।
এতে সামাজিক সংসার সংগ্রাম নামক জনপ্রিয় পালা পরিবেশন করেন স্থানীয় যাত্রা শিল্পীরা। গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী যাত্রা উপভোগ করতে মন্দির চত্বরে হাজারো নারী-পুরুষ ভিড় জমান।
মন্দির কমিটির সভাপতি পতিত পাবণ বিশ্বাস বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ও গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই আয়োজন।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা কৃষক দলের আহবায়ক ও বিছালী ইউনিয়নের চেয়ারম্যান হিমায়েত হুসাইন ফারুক,ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাসরাত,ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মোল্লা সহ মন্দির কমিটির সকল সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় ব্যক্তিবর্গ।























