টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ২৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার
টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ২৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার
দুই ইউনিয়নের তিনটি গ্রাম থেকে ২ হাজার ৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ। ছবি: আজকের পত্রিকা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দেশীয় মাছ রক্ষার্থে বিভিন্ন খালবিলে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৪ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ। আজ বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের জোয়ারিয়া, বন্যাবাড়ী এবং ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া গ্রাম থেকে ২ হাজার ৫০০ মিটার বা ১১২টি জাল উদ্ধার করা হয়।’
উদ্ধার করা জাল পরে গোপালপুর ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান চলাকালে টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার, উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় এবং মৎস্য কার্যালয়ের কার্য সহকারী রবিউল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।


























