1. admin@kagojerbarta.com : admin :
  2. motalebsenbag1@gmail.com : Md.Abdul Motaleb :
  3. vision3zero@gmail.com : Shahidul islam sharif :
  4. zonebd62@gmail.com : staffreporter202527 :
ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মিয়ানমার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও গোলাবারুদ পাচারসহ সব ধরনের আন্তঃসীমান্ত অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ভারতের স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলোতেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে।
জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানিয়েছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।২ হাজার ৩৬৯ জনের পুশইন প্রতিরোধ করেছে বিজিবিসিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালিকের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন পরবর্তী সীমান্ত পরিস্থিতি সংসদে তুলে ধরেন।
তিনি জানান, নির্বাচনের পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ৩৬টি পুশইন চেষ্টা সফলভাবে প্রতিরোধ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত বিএসএফের পুশইন করা ২ হাজার ৩৬৯ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে:২,১৭৫ জনকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।১১ জনকে বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে।১৮৩ জনকে পুশব্যাক (সীমান্ত দিয়ে সরাসরি ফেরত) করা হয়েছে।গঠন হচ্ছে ‘বর্ডার কমিউনিটি ওয়াচ গ্রুপ’সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবির নেওয়া নানা পদক্ষেপের কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুশইন ও চোরাকারবারিদের রুখতে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ‘বর্ডার কমিউনিটি ওয়াচ গ্রুপ’ গঠন করা হয়েছে।এছাড়া মাইকিংয়ের মাধ্যমে সীমান্তবর্তী সাধারণ মানুষের মাঝে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। অপরাধীদের তাৎক্ষণিক গ্রেফতার করে মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে

সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৬:৩৯:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬