1. admin@kagojerbarta.com : admin :
  2. motalebsenbag1@gmail.com : Md.Abdul Motaleb :
  3. vision3zero@gmail.com : Shahidul islam sharif :
  4. zonebd62@gmail.com : staffreporter202527 :
ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কামরুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব জানায়, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদক নির্মূল, অস্ত্রধারী সন্ত্রাসী দমন, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং বিভিন্ন অপরাধীর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১২টা ১৫ মিনিটে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দমদমিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে টেকনাফ থানার একটি মাদক মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি খোরশেদ আলম (২৫)-কে গ্রেফতার করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তার আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ রয়েছে বলে জানায় র‍্যাব।

গ্রেফতারকৃত খোরশেদ আলম হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছোট লেচুয়াপ্রাং এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. সালাম এবং মাতা মৃত সুফিয়া খাতুন।

র‍্যাব সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি সাজা পরোয়ানাভুক্ত পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৫ জানিয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে তাদের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ২ বার পড়া হয়েছে

টেকনাফে র‍্যাব-১৫ এর অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৩:৪৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬