সিংড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান
নাটোর-৩ (সিংড়া) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু স্যারের পক্ষ থেকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭টি সিলিং ফ্যান ও ৮টি এডজাস্ট ফ্যান প্রদান করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডা. মুজাহিদুল ইসলাম খোকনের হাতে এসব ফ্যান তুলে দেন সিংড়া ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন হোসেন মাস্টার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক হিরাদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা হানিফুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, হাসপাতালে আগত রোগী ও স্বজনদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে এই ফ্যানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ গড়ে তুলতে এমন জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ এ সহায়তার জন্য সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এটি হাসপাতালের সেবাগ্রহীতাদের জন্য
























