1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর মহাদেবপুরে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, ৩ জন গ্রেফতার

মোঃ হারুন অর রশিদ মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহেশপুর গ্রামে বাড়ির সামনে দিয়ে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল জব্বার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (২৯ জুন ২০২৬) দুপুরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিরোধের একপর্যায়ে আব্দুল জব্বারকে এলোপাতাড়িভাবে মারধর করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তিনি মারা যান।

নিহতের ছেলে জিয়াউর রহমান অভিযোগ করেন, প্রতিবেশী আব্দুল হাইয়ের তিন ছেলে চপল, আজাহার ও শাকিলসহ তাদের পরিবারের সদস্যরা এ হামলায় জড়িত।
খবর পেয়ে মাতাজীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) জান্নাত, এএসআই আছিরসহ মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে গ্রেফতারকৃতদের পরিচয় বা ছবি প্রকাশ করা হয়নি।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে

নওগাঁর মহাদেবপুরে বৃষ্টির পানি যাওয়াকে কেন্দ্র করে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, ৩ জন গ্রেফতার

আপডেট সময় : ১২:০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬