1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে দুই পল্লী চিকিৎসককে ২ লাখ টাকা জরিমানা, দুটি ক্লিনিক সিলগালা

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতাঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁও জেলার গড়েয়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুই পল্লী চিকিৎসককে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদের পরিচালিত দুটি ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে।

বুধবার (১ জুলাই) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিভিল সার্জন ডা. খায়রুল ইসলাম সজীবের উপস্থিতিতে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, পল্লী চিকিৎসক রবীন্দ্রনাথ ও সুভাষচন্দ্র রায়ের বিরুদ্ধে চিকিৎসকের অনুমোদন ছাড়া প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক প্রদান, রোগীদের প্রেথিডিন ইনজেকশন প্রয়োগ এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ক্লিনিক পরিচালনার অভিযোগ প্রমাণিত হয়।
এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে মোট ২ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি অনিয়মের কারণে তাদের পরিচালিত দুটি ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে স্বাস্থ্যসেবা খাতে অনিয়ম ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ে দুই পল্লী চিকিৎসককে ২ লাখ টাকা জরিমানা, দুটি ক্লিনিক সিলগালা

আপডেট সময় : ০১:২৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬