1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় নারীসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার এক স্কুলছাত্রী ধর্ষণ মামলায় এক নারীসহ দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই আসামির বিরুদ্ধে পৃথকভাবে অর্থদণ্ডও আরোপ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের প্রফুল্ল বিশ্বাসের ছেলে উজ্জ্বল বিশ্বাস এবং একই গ্রামের অমৃত বিশ্বাসের স্ত্রী কল্পনা বিশ্বাস। আদালতের রায়ে উজ্জ্বল বিশ্বাসকে এক লাখ টাকা এবং কল্পনা বিশ্বাসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ভুক্তভোগী অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন উজ্জ্বল বিশ্বাস। অভিযোগ অনুযায়ী, প্রস্তাবে সাড়া না পেয়ে ২০২০ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় কল্পনা বিশ্বাস পিঠা তৈরির কথা বলে ওই শিক্ষার্থীকে নিজের ঘরে নিয়ে যান। পরে সেখানে উজ্জ্বল বিশ্বাস তাকে ধর্ষণ করেন।

ঘটনার পর একই বছরের ১০ অক্টোবর ভুক্তভোগীর মা অনিতা টিকাদার কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত, সাক্ষ্যগ্রহণ এবং বিচারিক কার্যক্রম শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় উভয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. তৌফিকুল ইসলাম বলেন, দীর্ঘ প্রায় ছয় বছর পর মামলার রায় হয়েছে। তাঁর মতে, এ রায় যৌন সহিংসতার বিরুদ্ধে কঠোর বার্তা দেবে এবং এ ধরনের অপরাধ দমনে আইনের প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. কদরে আলম খান রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, তাঁদের প্রত্যাশা ছিল আসামিরা খালাস পাবেন। তিনি জানান, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:১৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬ ৬ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় নারীসহ দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৩:১৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬