ধামইরহাটে পত্তন নেওয়া জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
নওগাঁর ধামইরহাট উপজেলার ১ নং ইউনিয়নের হরতকিডাঙ্গা ও বেনোদুয়ার মৌজায় সরকারি নিয়ম মেনে পত্তন নেওয়া সম্পত্তি দখল করতে পারছেন না মোঃ হাইদুল ইসলাম। খাজনা পরিশোধসহ যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করলেও স্থানীয় প্রভাবশালী মহলের বাধার মুখে তিনি জমির ভোগদখল থেকে বঞ্চিত হচ্ছেন।
এ বিষয়ে ভুক্তভোগী হাইদুল ইসলাম জানান, পত্তন পাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও প্রভাবশালীদের ভয়ে তিনি নিজের জমিতে যেতে পারছেন না। এ বিষয়ে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার কাজী তাহমিমা শারমিন জানান, সুনির্দিষ্ট অভিযোগ পেলে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী হাইদুল ইসলাম নওগাঁ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সহকারী ভূমি কমিশনারের কাছে তার পত্তন নেওয়া জমিটি উদ্ধার করে বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।




















