অসহায় সোহাগের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু
রাজনীতি শুধু বক্তব্য বা কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ নয়—মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর মধ্যেই একজন নেতার প্রকৃত পরিচয় ফুটে ওঠে। সেই মানবিকতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।
লালপুর উপজেলার শিবপুর খানপাড়া মহল্লার অসুস্থ যুবক সোহাগ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি জটিলতা ও হৃদরোগে ভুগছেন। দুটি কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় তার চিকিৎসা ব্যয় দিন দিন বেড়েই চলেছে। দিনমজুর বাবার পক্ষে সেই ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছে।
পরিবারের এই অসহায় অবস্থার কথা জানতে পেরে অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু দ্রুত সোহাগের পরিবারের পাশে দাঁড়ান এবং আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও তাদের খোঁজখবর রাখা এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
স্থানীয়দের ভাষ্য, মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানোর এই মানসিকতাই একজন জননেতার সবচেয়ে বড় পরিচয়। তারা আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ও মানবিক মানুষরাও সোহাগের চিকিৎসায় এগিয়ে আসবেন।
মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়। একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সম্মিলিত সহযোগিতার কোনো বিকল্প নেই।

























