1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মান্দায় পুলিশের অভিযান, ১ হাজার ২০ লিটার চোলাই মদ ও উপকরণ উদ্ধার; গ্রেপ্তার ১

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১

সাধারণ জনগণের প্রদত্ত তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার মান্দা উপজেলায় বড় ধরনের মাদকবিরোধী অভিযান চালিয়ে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। অভিযানে ১ হাজার ২০ লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর দিকনির্দেশনা এবং স্থানীয় জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০২৬ সালের ৪ আগস্ট রাতে অফিসার ইনচার্জ (ওসি), মান্দা থানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মান্দা থানার ৪ নম্বর মান্দা ইউনিয়নের কামারকুড়ি মৌজার প্রসাদপুর বাজার এলাকার সরদারপাড়ায় অভিযান চালিয়ে মো. মোতাহার হোসেন (৪৫)-কে গ্রেপ্তার করা হয়। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার বারিল্যা গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।

পুলিশের তথ্যমতে, অভিযানে আসামির বাড়ি থেকে উদ্ধার করা হয়—

১২টি প্লাস্টিকের ড্রামে সংরক্ষিত মোট ৯৬০ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপাদান),

একটি বড় পাতিলে ৩০ লিটার ওয়াশ,

তিনটি জারকিনে সংরক্ষিত ৩০ লিটার চোলাই মদ।

এছাড়া চোলাই মদ তৈরির কাজে ব্যবহৃত একটি মাটির পাতিল, একটি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাসের চুলা জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের ভাষ্য অনুযায়ী, পুরো বাড়িটি চোলাই মদ তৈরির একটি কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী নমুনা সংরক্ষণ করে অবশিষ্ট চোলাই মদ, ওয়াশ এবং মদ তৈরির অবকাঠামো ধ্বংস করা হয়েছে।

অভিযানের সময় কয়েকজন সন্দেহভাজন পালিয়ে যায়। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তি ও পলাতকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেলা পুলিশের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযানে তথ্য দিয়ে সহযোগিতা করা সচেতন নাগরিকদের ধন্যবাদ জানানো হয়েছে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে সকলকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:০৮:০৫ পূর্বাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬ ১৪ বার পড়া হয়েছে

মান্দায় পুলিশের অভিযান, ১ হাজার ২০ লিটার চোলাই মদ ও উপকরণ উদ্ধার; গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৭:০৮:০৫ পূর্বাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬