1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তৃণমূল বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য ফিরোজ খানের আজ ১ম মৃত্যুবার্ষিকী

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য (মেম্বার) ও ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। গত বছরের (২০২৫) এই দিনে ৬৩ বছর বয়সে আকস্মিকভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জনপ্রতিনিধি ও রাজনীতিবীদ।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ফিরোজ খান তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নীতি ও আদর্শের সাথে নিবেদিতভাবে যুক্ত ছিলেন। তিনি রাইপাড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ৪ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য হিসেবে এলাকার উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে গেছেন।
ফিরোজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। স্বজন ও দলীয় নেতাকর্মীরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:০৩:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

তৃণমূল বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য ফিরোজ খানের আজ ১ম মৃত্যুবার্ষিকী

আপডেট সময় : ১১:০৩:২৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬