1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লালমোহনে অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

বজলুর রহমান, লালমোহন, ভোলা।
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪১

ভোলার লালমোহনে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশার নিচে পড়ে মোহাম্মদ আব্দুল্লাহ (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৬ আগস্ট ২০২৬) সকাল ৮টার দিকে লালমোহন থানাধীন পশ্চিম চরউমেদ দাখিল মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আব্দুল্লাহ লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হোসেন চৌমুহনী গ্রামের মনির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশার নিচে পড়ে যায় শিশুটি। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। পরে ঘটনাস্থল থেকে আহত শিশুটিকে ওই অটোরিকশাযোগে দ্রুত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সকাল ৮টা ৪০ মিনিটের দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, আব্দুল্লাহ তার নানাবাড়ি পশ্চিম চরউমেদ এলাকায় বেড়াতে এসেছিল। তার নানা ছিলেন মৃত জালাল আহমেদ, পশ্চিম চরউমেদ গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় পরিবারের স্বজনদের মধ্যে চলছে গভীর শোক ও আহাজারি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:১৭:৪৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

লালমোহনে অটোরিকশার চাপায় ৭ বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৭:১৭:৪৩ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬