1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:১৩ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ ৫ কোটি টাকার আইস জব্দ

মো: সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা, খাগড়াছড়ি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১০

খাগড়াছড়ির মাটিরাঙ্গার যামিনীপাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ-আইস (আইস) জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাতে যামিনীপাড়া ব্যাটালিয়ন (২৩ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। বিজিবির দাবি, এ এলাকায় এই প্রথম ক্রিস্টাল মেথ-আইস জব্দের ঘটনা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে পানছড়ির দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেওয়া হলে দুই আরোহী থামার ভান করে হঠাৎ ঘুরে তাইন্দংয়ের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরে টহল দল মোটরসাইকেলটির পিছু নেয়। প্রায় দুই থেকে তিন কিলোমিটার ধাওয়া করার পর চোরাকারবারিরা মূল সড়ক ছেড়ে বিরাশিটিলার একটি সরু সড়কে ঢুকে পড়ে। বৃষ্টি, কাদা, অন্ধকার ও দুর্গম পথের সুযোগ নিয়ে তারা মোটরসাইকেলটি একটি কালভার্টের নিচে ফেলে পাহাড়ি জঙ্গলে পালিয়ে যায়।

পরবর্তীতে বিজিবি সদস্যরা পরিত্যক্ত মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচে লুকানো অবস্থায় ম্যাগাজিনসহ দুটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ ক্রিস্টাল মেথ-আইস জব্দ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যামিনীপাড়া জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন বলেন, “উদ্ধার হওয়া ক্রিস্টাল মেথ-আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা। সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৩১:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ৯৮ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গায় বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ ৫ কোটি টাকার আইস জব্দ

আপডেট সময় : ১২:৩১:১৫ অপরাহ্ণ, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬