দিনাজপুরে ছাত্রীনিবাসের গেটে দুঃসাহসিক ছিনতাই, ছাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন নিয়ে চম্পট
দিনাজপুর শহরের মির্জাপুর–সুইহারী এলাকার
অর্পনা ছাত্রীনিবাসের গেটের সামনে এক ছাত্রীর
গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে
যাওয়ার অভিযোগ উঠেছে মোটরসাইকেলে থাকা
দুই ব্যক্তির বিরুদ্ধে।
গতকাল দুপুরে ছাত্রীনিবাসের গেটের সামনে
এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়,
মোটরসাইকেলে থাকা ওই ব্যক্তিরা হঠাৎ ওই
ছাত্রীর কাছে এসে তার গলা থেকে স্বর্ণের চেইন
ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার পর এলাকায় উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
বিশেষ করে ছাত্রীনিবাসের আশপাশে এমন ঘটনায়
নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন স্থানীয়রা।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের
আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পাশাপাশি ছাত্রীনিবাস ও আশপাশের এলাকায়
নিরাপত্তা জোরদারেরও দাবি জানিয়েছেন তারা।
(ছবিটি এআই দিয়ে ক্লিয়ার করা হয়েছে)
























