নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হলো “মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর ফাইনাল খেলা
তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে আজ (২১/০৮/ ২০২৬ খ্রি.) নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হলো “মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর ফাইনাল খেলা।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। আরও উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, শেরপুর, জনাব এ.কে.এম জহিরুল ইসলাম , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মিজ সঞ্চিতা বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার, নালিতাবাড়ী, জনাব মো: আব্দুল মালেক, আয়োজক, স্থানীয় অতিথিবৃন্দ এবং অগনিত ক্রীড়াপ্রমী দর্শক। খেলা শেষে বিজয়ী দলের হাতে জেলা প্রশাসক পুরস্কার তুলে দেন।
সামিউল হক স্পোর্টস একাডেমি আয়োজিত এবং উপজেলা প্রশাসন, নালিতাবাড়ী, শেরপুর-এর সহযোগিতায় প্রায় মাসব্যাপী আয়োজিত এ টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।
আসুন, খেলাধুলার মাধ্যমে গড়ে তুলি মাদকমুক্ত, সুস্থ ও সম্ভাবনাময় আগামী।
























