1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৩

নওগাঁ সরকারি কলেজের এক মাস্টার্সের ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ ঘটনায় হয়রানিতে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট ২০২৬ তারিখে ওই ছাত্রী টিউশনের উদ্দেশ্যে মেস থেকে বের হন। এসময় এটিম মাঠের গলিপথ দিয়ে জনৈক ইমরুল কায়েসের বাসার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাত ব্যক্তি তাকে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করে দ্রুত পালিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।

ঘটনার কয়েকদিন পর ভুক্তভোগী ছাত্রী নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ সুপার দ্রুত আসামিকে শনাক্ত ও গ্রেফতারের জন্য জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁকে নির্দেশ দেন।

এরপর ডিবি পুলিশের একটি দল টানা পাঁচ দিন তথ্যপ্রযুক্তি ও এআই ক্যামেরার ডাটা বিশ্লেষণ করে অভিযুক্ত ব্যক্তি ও তার ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে। পরে নওগাঁ ও বগুড়া জেলার আদমদীঘি এলাকায় অভিযান চালিয়ে শান্তাহার থেকে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ফুয়াদ বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার জনকলোনি এলাকার নজরুল ইসলামের ছেলে। অভিযানে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। পরবর্তীতে অভিযোগকারী ও গ্রেফতার ব্যক্তির শনাক্তকরণ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার বলেন, “সড়কে বা যেকোনো স্থানে নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা অথবা যৌন হয়রানি জেলা পুলিশ কঠোরভাবে আইন অনুযায়ী দমন করবে।”

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:২৩:৩৬ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

নওগাঁয় কলেজছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার, মোটরসাইকেল জব্দ

আপডেট সময় : ০৮:২৩:৩৬ পূর্বাহ্ণ, সোমবার, ২৪ আগস্ট ২০২৬