খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৬-এর ইউনিয়ন ভেন্যু পর্যায়ের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) মাটিরাঙ্গার গোমতী বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার উম্মে তাহমিনা মিতু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) ইমাম উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম (বদি), উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ৪নং গোমতী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. আবুল ফজল ভূঁইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিন সরকার এবং গোমতী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. মোরশেদ আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমতী বীরেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল হুদা।
প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ইউনিয়ন পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার পাশাপাশি তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।