চট্টগ্রামের পটিয়া সঠিক তথ্য সংরক্ষণের লক্ষ্যে কৃষি কার্ডের তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে।
উক্ত তথ্য সংগ্রহ কার্যক্রম চলাকালীন উপস্থিত ছিলেন কচুয়াই ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুস এবং সাবেক অর্থ ও প্রকাশনা সম্পাদক কচুয়াই ইউনিয়ন বিএনপি’র জসিম উদ্দীন।
এছাড়াও কার্যক্রমে সরাসরি অংশ নেন কচুয়াই ৮ নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি জালাল উদ্দীন, যুবদল নেতা রাশেদুল ইসলাম, মো: রহিম, মো: জসিম ও মো: ফরিদ।
ছাত্রদল নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সুমন উদ্দীন ও ইসমাইল হোসেন। কৃষক দলের সদস্য মো. আলী, মো. শাহা আলম, মো: রহিম ও মো: ইসহাক মিয়া।
পুরো কার্যক্রমটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন কচুয়াই সাবেক ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নুরুল হক।
উপস্থিত স্থানীয় নেতৃবৃন্দ জানান, প্রকৃত কৃষকদের কাছে সরকারি সহায়তা ও কৃষি সুবিধা সঠিকভাবে পৌঁছে দেয়ার উদ্দেশ্যেই এই তথ্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।