বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় দায়ের করা ৪ মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ মামলায় এজাহারনামীয় আসামি মো. নুর আলমসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দল।
অভিযানকালে অপহরণকৃত ৪ মাসের শিশুটিকেও উদ্ধার করা হয়েছে।
র‌্যাবের সংশ্লিষ্ট সূত্র জানায়, শিশু অপহরণের ঘটনায় মামলা দায়েরের পর আসামিদের শনাক্ত ও শিশুটিকে উদ্ধারে গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৭ ও র‌্যাব-১৫-এর সমন্বিত অভিযানে মামলার এজাহারনামীয় আসামি মো. নুর আলমসহ দুজনকে আটক করা হয়।
উদ্ধার হওয়া শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।