বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বক পয়েন্টে এসে শেষ হয়।
মিছিলে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন।
পরে বক পয়েন্টে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ -৫ আসনের সাংসদ এবং জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন মিলন বলেন,
বিএনপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল। আমাদের সুনামগঞ্জ জেলাতেও সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপি ) ৪৮ তম এর প্রতিষ্ঠা বার্ষিকী। আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই দলের প্রতিষ্ঠাতা উনাকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, সাবেক চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। সবার আগে বাংলাদেশের প্রবক্তা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর উৎসাহে আমরা উৎসাহিত। আমরা সুনামগঞ্জ জেলার আপামর জনগণকে আজকের এই দিনে ধন্যবাদ জানাই যে,সুনামগঞ্জের পাঁচটি আসনেই বিএনপির এবং ধানের শীষ প্রতীককে জয়ী করেছেন।আমরা সর্বোচ্চ চেষ্টা করব, যাতে সুনামগঞ্জবাসীর কল্যাণে আমাদের সরকার কাজ করে। ইতোমধ্যে গৃহীত পদক্ষেপ গুলাও আপনাদের জানা আছে। আমরা দিনেও উন্নয়ন পদচারণায় জনগণের সুখ এবং শান্তি নিশ্চিত করার বিষয়ে আমরা সচেষ্ট থাকব।আজকের প্রতিষ্ঠা বার্ষিকীর এই দিনে আমাদের এটাই প্রতিজ্ঞা।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল।
এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।