নওগাঁর মহাদেবপুরে ওয়াসিম ওরফে ডাবলু নামে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার রাতে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের মেহের আলীর ছেলে ওয়াসিম ওরফে ডাবলুর বাড়ি ঘেরাও করে স্থানীয় এলাকাবাসী।

এ সময় উত্তরগ্রাম ইউনিয়ন যুবদল নেতা মাহফুজ আলম মাফির নেতৃত্বে এলাকাবাসী সেখানে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওয়াসিম ওরফে ডাবলুকে আটক করে থানায় নিয়ে যায়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ১১ মাসের কারাদণ্ড দেন।

স্থানীয়দের অভিযোগ, ওয়াসিম ওরফে ডাবলু দীর্ঘদিন ধরে মা/দক ব্যবসার সঙ্গে জড়িত।