পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন নওগাঁ -৫(নওগাঁ সদর) সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু-এমপি।

ফ্যাসিস্ট সরকারের আমলে নওগাঁ সদরের এই নেতা পতিত সরকারের রক্তচক্ষুকে পরোয়া না করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন কর্মসূচি পালনের সময় নওগাঁ সদরে স্বৈরাচারের ক্যাডার বাহিনী দ্বারা অসংখ্য বার নির্যাতিত ও নিপীড়িতের শিকার হয়েছেন। দীর্ঘ ১৭বছর নওগাঁ জেলার বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মীর পাশে অভিভাবকের মতো সকল ক্ষেত্রে তাদের পাশে থেকেছেন।

নওগাঁ সদর থেকে ফ্যাসিস্ট সরকারের স্রোতের বিপরীতে রাজনীতিতে বেড়ে ওঠা গনমানুষের এই নেতার প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) আস্থা রেখে গত সংসদ নির্বাচনে মনোনয়ন দিয়েছেন এবং তারই ধারাবাহিকতায় সদর আসন থেকে তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে দলের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়েছেন। এই নেতা পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংসদীয় কমিটির গুরুত্বপূর্ণ এই পদে আসীন হ্ওয়ায় এলাকার দলীয় নেতাকর্মী ও সর্বসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ ও খুশির আমেজ বিরাজ করছে।

দলীয় নেতাকর্মী ও এলাকার বাসীর প্রত্যাশা নওগাঁ সদর থেকে নির্বাচিত এই সাংসদ মোঃ জাহিদুল ইসলাম ধলু আগামীতে সরকারের আরো জন গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত হবেন এবং জাতীয়তাবাদী দলের প্রতি তাঁর দায়িত্ব-কর্তব্য, ন্যায়, নিষ্ঠা ও সততার সাথে পালন করবেন।

এলাকাবাসী নওগাঁ সদর থেকে নির্বাচিত এই সাংসদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন গুরুত্বপূর্ণ এই পদে(পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন) নওগাঁ-৫ আসনের এমপিকে সদস্য পদে মনোনীত করার জন্য।