ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুরে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় চারজন নিহত ও অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে মুকসুদপুর উপজেলার ৩ নম্বর গোবিন্দপুর ইউনিয়নের গ্যাড়াখোলা বিশ্বরোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে পড়ে যায়। এতে বাসের যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।
দুর্ঘটনার প্রকৃত কারণ এবং হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে