১২ বছরের জমি বিরোধের অবসান, মথুরাপুরে সালিশে মিলল শান্তিপূর্ণ সমাধান

বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের পরামাণিক পাড়ায় দীর্ঘ প্রায় ১২ বছর ধরে চলা জমি সংক্রান্ত বিরোধ ও মামলার অবসান হয়েছে সালিশের মাধ্যমে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ বিরোধ নিয়ে এর আগে প্রায় ১৫–২০টি সালিশ অনুষ্ঠিত হলেও কোনো পক্ষই কাঙ্ক্ষিত সমাধান পায়নি।

অবশেষে আজ মথুরাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল কাদের, সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফি, মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশ অনুষ্ঠিত হয়।

সালিশে উভয় পক্ষের বক্তব্য শোনার পর আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত দেওয়া হয়। এতে দুই পক্ষই সন্তুষ্টি প্রকাশ করলে দীর্ঘদিনের বিরোধের শান্তিপূর্ণ সমাধান হয়।

দীর্ঘদিনের বিরোধ মিটে যাওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পরামাণিক পাড়া, মথুরাপুর ইউনিয়ন, ধুনট, বগুড়া