জাতীয় ছাত্রশক্তির পটিয়া উপজেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন
চট্টগ্রাম, ৭ সেপ্টেম্বর ২০২৬: জাতীয় ছাত্রশক্তি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার অন্তর্গত পটিয়া উপজেলা শাখার আগামী এক বছরের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানে পটিয়া উপজেলায় নেতৃত্বদানকারী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক আশরাফুল ইসলাম তৌকিরকে আহ্বায়ক করে এ কমিটি অনুমোদন দেওয়া হয়। মোহাম্মদ রবিউল হাসানকে সদস্য সচিব এবং মিছকাত আহমেদকে মুখ্য সংগঠক করা হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তালহা রহমান ও আমজাদ হোসেন আবির।
যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন রাশেদুল ইসলাম জয়, জিসান হাসান, মোঃ মিজানুর রহমান মিজান, মোঃ আবদুল্লাহ্ আশরাফুল (সিফাত), অমিত দাশ, রিদুয়ান বিন ফোরকান, সোহাদ বিন কালাম, মিজানুর রহমান, তাজরিয়ান হাসান, মোহাম্মদ মোব্বাশির, মঈনুল ইসলাম আকাশ ও ইফতেখার নোহা।
সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মোহাম্মদ সাকিবুল ইসলাম সাকিব ও আবু উবায়দা এবং যুগ্ম সদস্য সচিব হিসেবে আরিফুল ইসলাম ও গোলাম রাব্বানী হাসান দায়িত্ব পেয়েছেন। যুগ্ম সদস্য সচিব (দপ্তর) হিসেবে দায়িত্ব পেয়েছেন জান্নাতুল নাঈমা।
এ ছাড়া মুখ্য সংগঠকের পাশাপাশি সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আলী হোসেন, তানভীর চৌধুরী, আবরার আল আয়াস, মোহাম্মদ রাফি, মোহাম্মদ আবসান ও সুশান্ত দে।
অনুমোদনপত্রে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নবগঠিত কমিটি পটিয়া উপজেলার শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা, ঐক্য ও কল্যাণে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।