সরকারি ‘ফ্যামিলি কার্ড’ বানিয়ে দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রকোনা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সৈয়দা সাদিয়া ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।আজ ৮ সেপ্টেম্বর
​মঙ্গলবার বিকেল ৫টার দিকে নেত্রকোনা জেলা শহরের কুরপাড় মাস্টারবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
​আটক সৈয়দা সাদিয়া ইসলাম নেত্রকোনা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের তেতুলিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের স্নাতক (সম্মান) তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুরপাড় এলাকার ইতি আক্তার, সুমি আক্তার ও মোছা. প্রিয়া আক্তারসহ পাঁচজন ভুক্তভোগীর কাছ থেকে ৩ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা নেন সাদিয়া। দীর্ঘদিন পার হলেও ফ্যামিলি কার্ড না পেয়ে ভুক্তভোগী ও স্থানীয় জনতা তাকে আটক করে নেত্রকোনা মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
​নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান, ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে স্থানীয় জনতা ওই নারীকে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে; সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
​তবে এ বিষয়ে এনসিপি জেলা শাখার কোনো নেতার বক্তব্য এখনও পাওয়া যায়নি।