চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া অংশের মৌলভীর দোকান এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় ইমপ্যাক্টের তীব্রতায় নিহতের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মৌলভীর দোকান এলাকায় মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলেই চালকের মর্মান্তিক মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু করে।
পুলিশ ময়নাতদন্তের লাশ মর্গে পাঠান।