বান্দরবানের লামা উপজেলার সরইতে অবস্থিত কোয়ান্টাম ফাউন্ডেশনকে পাহাড় কর্তন করার অভিযোগে ৫৫ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল কার্যালয় কর্তৃক অদ্য ৩০/০৭/২০২৫ খ্রিঃ তারিখে নিম্নোক্ত ০২টি প্রতিষ্ঠান ও ০১ জন ব্যাক্তিকে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ধারার আলোকে ক্ষতিপূরণ আরোপ করা হয়।

কোয়ান্টাম ফাউন্ডেশনকে পাহাড় কর্তন করার অভিযোগে ৫৫ লক্ষ টাকা এবং সততা ব্রিক্স এন্টারপ্রাইজকে ছাড়পত্র বিহীন ইটভাটা পরিচালনা করার অপরাধে ২ লক্ষ টাকা ও ইটভাটা বন্ধের নির্দেশ প্রদান করা হয়। মোঃ কবির হোসেন নামে সরই এর এক ব্যাক্তিকে পাহাড় কর্তনের অপরাধে নিয়মিত মামলার নির্দেশ দেওয়া হয়।