নড়াইল সদর উপজেলার ৮নং কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা ভয়াবহ আগুনে একটি গোয়ালঘরসহ ১টি গরু পুড়ে মারা গেছে। এ সময় আরও ২টি গরুও ১ টি ছাগল স্থানীয়রা জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছেন। উদ্ধার করা ২টি গরু ও ১টি ছাগলের অবস্থাও বেশি ভালো না, বিভিন্ন স্থান আগুনে ঝলসে গেছে।

স্থানীয়সূত্রে যানাযায়, রবিবার (১৩ সেপ্টেম্বর)রাতে বাহিরগ্রামের কৃষক শুরত আলী কাজীর ছেলে ওবায়দুর কাজীর বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। রাত ১২ টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গোয়ালঘরে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে কৃষক ওবায়দুর কাজী চিৎকার শুরু করলে
স্থানীয়রা ছুটে এসে অনেক চেষ্টার পর ২টি গরু ও ১টি ছাগল বের করে আনতে পারলেও, আগুনের তীব্রতার কারণে একটি গরুকে বাঁচানো যায়নি। গোয়ালঘরের ভেতরেই সেটি পুড়ে মারা যায়। এছাড়া গোয়ালঘরে থাকা খড়, ভুসি ও গরুর খাবারসহ সবকিছু পুড়ে গেছে।

ভুক্তভোগী কৃষক ওবায়দুর কাজীর স্ত্রী পারভীন বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সব শেষ। চোখের সামনে গরুটা পুড়ে মরল, কিছু করতে পারলাম না। আমার প্রায় দুই লক্ষ টাকার ক্ষতি হয়ে গেল। কিস্তি থেকে লোন তুলে গরু পালন শুরু করছিলাম কিন্তু গতকালের আগুনে সব শেষ হয়ে গেছে। এখন এই কিস্তির টাকা শোধ করব কিভাবে।ছেলেমেয়ে মুখে ভাত তুলে দিব নাকি কিস্তির টাকা শোধ করবো এখন কিছু বুঝে উঠতে পারছি না। আল্লাহ আমাদের এতো বড় ক্ষতি করলেন কেন। আমরা এখন যাব কোথায়। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।