মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয়ে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী আলোচনা, বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান ড. মো: আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জনাব মো: কামরুজ্জামান (রতন)। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি, মুন্সীগঞ্জ) জনাব আবুল বাশার।
অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন গজারিয়ার উপজেলা নির্বাহী অফিসার জনাব উম্মে হাফছা নাদিয়া।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুন্সিগঞ্জ জেলা জাসাস এর সভাপতি মো: হাসান জাহাঙ্গীর, মুন্সিগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না।
বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ এবাদুল হক।বাউশিয়া এম এ আজহার উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াজউদ্দিন,বাউশিয়া ইউনিয়ন বিএনপি যুগ্ম আহ্বায়ক মো: মান্নান মিয়াজী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন গজারিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম সবুজ।
অনুষ্ঠানে বক্তারা মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে সুস্থ-সুন্দর সমাজ গড়ার আহ্বান জানান এবং পরিবেশ ভারসাম্য রক্ষায় অধিক পরিমাণে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব আরোপ করেন। আলোচনা সভা শেষে উপস্থিতদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।