কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো’ এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় উৎসাহিত করতে দিনাজপুরের বিরামপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬-এর শুভ উদ্বোধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বিরামপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, দিনাজপুর জেলা দক্ষিণের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন এর উপদেষ্টা মীর হোসাইন, উপদেষ্টা জাকির হোসাইন, উপদেষ্টা মিনারুল ইসলাম

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন দিনাজপুর জেলা দক্ষিণ সদস্য সচিব সারোয়ার হোসেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন নির্বাহী সদস্য উমর হান্নান ।

এছাড়া উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা দক্ষিণের অন্যান্য নির্বাহী সদস্য বৃন্দ দিনাজপুর জেলা দক্ষিণ শাখার অঞ্চল পরিচালক বৃন্দসহ আরো অনেকে।