গতকাল (১৪সেপ্টেম্বর) পশ্চিম আকাশ এক দারুণ পসরা সাজিয়েছে মহাকাশপ্রেমীদের জন্য। সন্ধ্যার পর থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার আকাশে দেখা মিলছে এক মনোমুগ্ধকর দৃশ্যের—চাঁদের খুব কাছাকাছি অবস্থান করছে একটি উজ্জ্বল জ্যোতিষ্ক (তারা)। খালি চোখেই এই অপরূপ দৃশ্য দেখতে পেয়ে মুগ্ধ সাধারণ মানুষ ও আকাশ প্রেমীরা।
মহাকাশ বিজ্ঞানীদের মতে, এটি আসলে খালি চোখে দৃশ্যমান কোনো তারার ঝিলমিল নয়, বরং সৌরজগতের অন্যতম গ্রহের দারুণ এক নৈকট্য। চাঁদ এবং ওই উজ্জ্বল জ্যোতিষ্কের এই মিতালি সন্ধার আকাশকে করে তুলেছে আরও রহস্যময় ও সুন্দরতম।
অনেকেই এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত সময় পার করেছেন আবার অনেকই পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে এমন দৃশ্য দেখে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকে এই সুন্দর দৃশ্যের ছবি ও ভিডিও শেয়ার করে নিজেদের বিস্ময় প্রকাশ করেছেন বিরল চান-তারার সন্নিকট অবস্থানের সাক্ষী হওয়ায়।