বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বেচ্ছাসেবী সংগঠন ‘জাগো বগুড়া’র গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বগুড়া কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
‘জাগো বগুড়া’র উদ্যোগে পর্যায়ক্রমে বগুড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হবে বলে জানা গেছে।
আয়োজকরা জানান, শুধু চারা বিতরণ নয়, শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিচর্যার মাধ্যমে পরিবেশ রক্ষায় সম্পৃক্ত করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। একটি সবুজ ও বাসযোগ্য বগুড়া গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।