যশোরের শার্শায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাবেয়া খাতুন (২৯) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে আরও একজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে শার্শা উপজেলার সমন্ধকাটি এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, শার্শা থানার এসআই আশীষ সরকার, এসআই মো. সবুজ গাজীসহ সঙ্গীয় ফোর্সের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সমন্ধকাটি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সমন্ধকাটি গ্রামের শহীদুল ইসলামের বাড়ির পেছনে সমন্ধকাটি থেকে জিরেনগাছাগামী কাঁচা রাস্তার ওপর থেকে নারী পুলিশের সহায়তায় রাবেয়া খাতুনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রাবেয়া খাতুন শার্শা উপজেলার উলাশী গ্রামের সৈয়েদ আলীর মেয়ে ও মো. তারেক আজিজের স্ত্রী।

পুলিশের দাবি, অভিযানকালে ঘটনাস্থল থেকে আরও একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার রাবেয়া খাতুন ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার নারীকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

শার্শা থানার ওসি শামিনুল হক বলেন, “মাদকসহ কোনো ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ।