সন্দ্বীপের রহমতপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা মো. শাহেদুর রহমান (প্রকাশ—সেরাং) ব্যাটারিচালিত অটোরিকশা দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর তার চিকিৎসায় সহযোগিতার জন্য স্থানীয়ভাবে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রহমতপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. শাহজাহানের সহযোগিতায় আহত শাহেদুর রহমানের চিকিৎসার জন্য মোট ৩২ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মো. আকবর হোসেন, মো. জাবেদ, অত্র ওয়ার্ডের মো. আলতাফ সওদাগর, মো. ইসলাম, মো. সেলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সহায়তা প্রদানকালে উপস্থিত ব্যক্তিরা আহত শাহেদুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তার চিকিৎসা চালিয়ে নিতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আহ্বান জানানো হয়।