পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটির নেতাদের সাথে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে মঠবাড়িয়া প্রেস ক্লাব সভা কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ মন্দির মঠ শ্মশান উন্নয়ন সংস্কার কমিটির আহ্বায়ক জীবন কৃষ্ণ সাওজাল শিবু, সদস্য সচিব সুমন্ত্র হালদার সুমন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক প্রভাষক রঞ্জন পাইক, সদস্য সচিব দেবাশীষ চৌধুরী, গৌতম কর্মকার, শিক্ষক সুমন হালদার, বিকাশ ভট্টাচার্য, সুমন চন্দ্র রায় প্রতিম, শিক্ষক যুগল অধিকারী উপস্থিত ছিলেন।

সভায় সম্প্রতি সম্মেলনের মাধ্যমে নবগঠিত কমিটির অমিতাভ মজুমদার সভাপতি, জিতাদিত্য মিত্র টুটুল কে সদস্য সচিব সহ ৩৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির পরিচিত অনুষ্ঠিত হয়। এছাড়া আসন্ন শারদীয় দূর্গা পূজা নির্বিঘ্ন ও উৎসব মুখর পরিবশে আয়েজনে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এস.এম. আকাশ
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি