নওগাঁর পত্নীতলায় রাস্তার পাশের একটি ডোবা থেকে বাবুল হোসেন নামে এক ব্যক্তির ম/র/দেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্যরা ম/র/দেহটি শনাক্ত করেছেন।
বুধবার ১৬ সেপ্টেম্বর বিকেল সারে ৩ টার সময় উপজেলার নজিপুর ইউনিয়নের ফহিমপুর গ্রামের কাটাবাড়ি মোড় সংলগ্ন নজিপুর-নওগাঁ আঞ্চলিক সড়কের পাশের একটি নয়ন জ্বলির ডোবা থেকে মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পত্নীতলা থানা পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা মৃতদেহটি বাবুল হোসেনের বলে শনাক্ত করেন।
নিহত বাবুল হোসেন নজিপুর ইউনিয়নের পদ্মপুকুর গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের দাবি, তিনি গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন।
তবে কীভাবে তার মৃৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।