ফকিরহাট উপজেলায় পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার মো: আসাদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি ও হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা।
এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ মীজানুর রহমান, সহ-সভাপতি সরদার হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক খান আল মুস্তাসীম বিল্লাহ সজল, সদস্য শেখ আল ইমরান ও এম জাকির হোসেন, সমাজসেবক শেখ আব্দুল সালামসহ বিভিন্ন শিক্ষক, গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী ও বিভিণ।ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় অত্র বিদ্যালয় চত্ত্বরে বিভিন্ন প্রকারের গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতা সৃষ্টি, বৃক্ষের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা এবং সবুজ পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিচর্যার বিকল্প নেই। পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন এবং বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানানো হয়।