মাদারীপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ হোসেন ভূইয়া (বাবুল ভূইয়ার ছেলে) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডাসার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়াপাড় বাজারের পশ্চিম পাশে দক্ষিণ ধুয়াসার এলাকা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত হোসেন ভূইয়া ডাসার উপজেলার কাজিবাকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল উল্লেখিত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে হোসেন ভূইয়ার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ডাসার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।