মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কৌলারশী-গোবিন্দপুর গ্রামে ফিউচার লাইট টিম এবং আহমেদ জাহেদ মেডিকেল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আহমেদ জাহেদ-এর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকায় কৌলারশী-গোবিন্দপুর গ্রামে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজী আব্দুল হামিদ সভাপতিত্ব করেন এবং মাওলানা শওকতুল ইসলামের সঞ্চালনায় সভাটি পরিচালনা করা হয়।
স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহমেদ জাহেদ মেডিকেল ফাউন্ডেশনের উপদেষ্টা আব্দুল হান্নান, অডিটর ফখরুল ইসলাম, মো: সাইফুর রহমান, কোষাধ্যক্ষ মুহিবুর রহমান ও উপদেষ্টা ফারুক ইসলামসহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা ও মিলাদ শেষে মরহুমের রুহের মাগফিরাত এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাসিমপুর মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা সাইফুর রহমান। অনুষ্ঠানে বক্তারা মরহুম আহমেদ জাহেদের জীবনের নানামুখী সামাজিক ও মানবিক অবদান স্মরণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।