চট্টগ্রামের বোয়ালখালীতে নানার বাড়ি বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।
রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চরণদ্বীপ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আয়াতুল ইসলাম সাইহান উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছ গ্রামের মকগুল সওদাগরের বাড়ির প্রবাসী মমতাজ আলীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সাইহান ছিল ছোট।
সাইহান ফতেয়ারখীল আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহ.) সুন্নি নূরানী ইবতেদায়ি মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহানের মৃত্যু হয়েছে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, দুপুর ১টার পর পুকুরে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।