চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মৌলভীর দোকানের বিও সির মোড় এলাকায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে ‘পর্যটন এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপরই স্থানীয় বিক্ষুব্ধ জনতা রেললাইনে অবস্থান নিয়ে ‘সৈকত এক্সপ্রেস’ ট্রেন আটকে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।