মৌলভীবাজারের বড়লেখায় মেইন সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাদিক আহমদ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২ টা ৩০ মিনিটের সময় বড়লেখা-টু চান্দগ্রাম আঞ্চলিক সড়কের তালিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সাদিক মোটরসাইকেল চালিয়ে তালিমপুর গ্রামে তার বোনের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথে হঠাৎ সড়কের পাশ থেকে উঠে আসা একটি গরুর সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। মটর সাইকেলটা এত বেশি স্প্রীডে ছিলো,যে ধাক্কা খাওয়ার সাথে সাথেই তিনি মোটরসাইকেল থেকে দুরে ছিটকে পড়েম,এবং ঘটনাস্থলেই মারা যান। একই সাথে উক্ত ঘটনায় গরুটিও মারা যায়। খবর পেয়ে বড়লোখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে।
বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওবায়দুল হক বলেন,সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় স্পটেই এক তরুণ নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।